জুনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০২:০০ পিএম


জুনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা
ফাইল ছবি

চলতি বছররের জুনে প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২ লাখ ডলার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, জুনে প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা দরে যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

এদিকে, গত বছরের একই সময়ে (জুন) এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

আরও পড়ুন

এর আগে, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছর প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission