ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৭৭ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে মোট ৭৭ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ও বুধবার (১৫ এপ্রিল) বিভিন্ন সময়ে জাহাজগুলো বন্দরে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, আমদানিকৃত জ্বালানির মধ্যে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল এবং ৬৬ হাজার টন ডিজেল। ইতোমধ্যে জাহাজগুলো থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বিস্তারিত তথ্যে জানা যায়, সিঙ্গাপুর থেকে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে এসেছে ১১ হাজার টন জেট ফুয়েল। জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি-৬ এ অবস্থান করে জেট ফুয়েল খালাস করছে।

অন্যদিকে, মালয়েশিয়া থেকে ‘এমটি লুসিয়া সোলিস’ জাহাজে ৩৪ হাজার টন ডিজেল আনা হয়েছে। জাহাজটি গত ৯ এপ্রিল যাত্রা শুরু করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বন্দরে পৌঁছায়। বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে ডিজেল খালাস চলছে।

এছাড়া, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে করে এসেছে আরও ৩২ হাজার টন ডিজেল। জাহাজটি মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে অবস্থান করার পর বুধবার মূল জেটিতে ভিড়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, জ্বালানি খালাস প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে।

বিপিসি বলছে, এই আমদানির ফলে দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী হবে, যা বিমান চলাচলসহ বিভিন্ন খাতে চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর