আজকে যে দামে বিক্রি হচ্ছে সোনা, ভরিতে কত?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৪৪ এএম


আজকে যে দামে বিক্রি হচ্ছে সোনা, ভরিতে কত?
আজকে যে দামে বিক্রি হচ্ছে সোনা, ভরিতে কত?।ছবি: সংগৃহীত

গত কয়েকদিনের ব্যবধানে দেশের বাজে টানা তৃতীয় দফায় সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই হিসেবে আজ (মঙ্গলবার) দেশে ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৭৫ হাজার ৭৭৮ টাকায় বিক্রি হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম।

এবার নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।

আরও পড়ুন

এর আগে গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম। এরপর গত শনিবার (৩০ আগস্ট) ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। 

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩২ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৬ বার। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission