ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১২:৪৭ পিএম
যে কারণে বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প নিয়ে আলোচনা করতে পারেন; এমন প্রত্যাশার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ মে) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক শূন্য ১ ডলার বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে এটি ১১২ ডলারের কাছাকাছি উঠেছিল, যা ৫ মে’র পর সর্বোচ্চ স্তর। পরে কিছুটা কমে ওই অবস্থানে স্থির হয়।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ২১ শতাংশ বেশি। এর আগে দাম বেড়ে ১০৮ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল, যা ৩০ এপ্রিলের পর সর্বোচ্চ। এদিকে জুন মাসের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হবে।

আরও পড়ুন



বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলা ও জব্দের ঘটনা বন্ধে শান্তি চুক্তির আশা দুর্বল হয়ে পড়ায় গত সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দামই ৭ শতাংশের বেশি বেড়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের আলোচনাও সংঘাত নিরসনে কোনো ইঙ্গিত দিতে পারেনি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ড্রোন হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইজি’র বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেছেন, এসব ড্রোন হামলা স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে-ইরানের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নতুন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা বাড়তে পারে।

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার উৎস তদন্ত করা হচ্ছে এবং এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়ে জবাব দেয়ার অধিকার সংযুক্ত আরব আমিরাতের রয়েছে বলে তারা জানিয়েছেন।

তেল বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, ইরানের ওপর নতুন হামলার আশঙ্কায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা মওকুফের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এছাড়া তেলের দামে প্রভাব ফেলতে পারে এমন আরেকটি সিদ্ধান্তে, ট্রাম্প প্রশাসন এক মাস মেয়াদি নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ করেছে। ফলে ভারতসহ বিভিন্ন দেশ সমুদ্রপথে রাশিয়া থেকে তেল কেনার সুযোগ হারিয়েছে।

অন্যদিকে ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব। দেশটি সতর্ক করে বলেছে, সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আর ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করতে মঙ্গলবার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প-এমন তথ্য দিয়েছে অ্যাক্সিওস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
সিউলে মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার।
তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন আরও এক কার্গো
মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ‘ওয়েন চেং’ নামের ওই জাহাজ থেকে ইতোমধ্যে এলএনজি খালাস শুরু হয়েছে।
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন আরও এক কার্গো
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আজ ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর হার কমেছে ৪০ শতাংশ
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের বরখাস্ত ঠেকাল আদালত, ফের দায়িত্বে রজার রোগফ
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস