সোনার দামে ফের রেকর্ড, ভরি কত?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:১৮ পিএম


সোনার দামে ফের রেকর্ড, ভরি কত?
ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতোদিন ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission