রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম

আরটিভি নিউজ

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৩ এএম


রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম
রাশিয়া থেকে সাড়ে ৫২ হাজার টন গম এসেছে। ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি পার্থ-১ নামের জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির প্যাকজ-১ এর আওতায় রাশিয়া থেকে এসব গম নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। এ ছাড়া দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সবশেষে বলা হয়, আমদানিকৃত গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission