ক্যাশলেস লেনদেন নিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর

আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৫:৪৪ পিএম


ক্যাশলেস লেনদেন নিয়ে নতুন বার্তা দিলেন গভর্ন
গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করে সম্পূর্ণ ডিজিটাল লেনদেন ব্যবস্থায় পৌঁছানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চালুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপরচুনিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশন-সমর্থিত মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক নতুন আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে একটি ভার্চুয়াল চুক্তি সই করে। নতুন প্ল্যাটফর্মটির নাম হবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)।

বিজ্ঞাপন

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমান ইন্টারঅপারেবল সিস্টেমটি চালু করা হলেও তা সফল হয়নি। বহু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনো এতে অংশ নেয়নি। বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোরও কেউ কেউ এখনো যুক্ত হয়নি, ফলে ব্যবহার সীমিত। তাই আমরা আরও আধুনিক ও ব্যাপকতর একটি প্ল্যাটফর্মে যাচ্ছি।

তিনি জানান, ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে ব্যাংক, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, এনবিএফআই, বিমা কোম্পানি—সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে, যাতে ক্যাশ আউটের প্রয়োজনীয়তাও ধীরে ধীরে কমে আসে।

বিজ্ঞাপন

গভর্নরের বলেন, ক্যাশলেস অর্থনীতি আমাদের ভবিষ্যৎ। ডিজিটাইজেশনের মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব সংগ্রহও বৃদ্ধি পাবে। এজন্য সব প্রতিষ্ঠানকে একই চ্যানেলের আওতায় আনতে হবে। গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন প্ল্যাটফর্ম সেই লক্ষ্যই পূরণ করবে।

জানা গেছে, নতুন আইআইপিএস প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে ব্যাংক থেকে ব্যাংক, ব্যাংক থেকে এমএফএস, এমএফএস থেকে বিমা—সবকিছু একই প্রযুক্তি কাঠামোর আওতায় আসবে। এতে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান—সবাই দ্রুত, নিরাপদ ও কম খরচে লেনদেন করতে পারবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission