বিশ্ববাজারে আরও কমে গেল সোনার দাম, দেশে ভরি কত?

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৪:১০ পিএম


বিশ্ববাজারে আরও কমে গেল সোনার দাম, দেশে ভরি কত?
প্রতীকী ছবি

বিশ্ববাজারে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে সোনার দামে। মুদ্রাস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির আশঙ্কার জেরে সবশেষ শুক্রবার (১২ জুন) আরও কমে গেছে মূল্যবান ধাতুটির দাম। পাশাপাশি কমে গেছে রুপা এবং প্লাটিনামের দামও।

এদিন বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ১৮৩ দশমিক ১৯ ডলারে নেমে আসে সোনার দাম। খবর রয়টার্সের। 

আগের দিন বৃহস্পতিবারই বিগত ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে সোনার দাম। তবে, পরে তা ঘুরে দাঁড়িয়ে ৪ হাজার ২১৯ দশমিক ৬৯ ডলারে উঠে দিন শেষ হয়। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা বাতিলের ঘোষণা এবং আসন্ন শান্তি চুক্তির ইঙ্গিতের বড় ভূমিকা দেখছেন বাজার বিশেষজ্ঞরা। 

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার রয়টার্সকে বলেন, ‘সোনার দাম বর্তমানে পুরোপুরিভাবে ভূরাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর নির্ভরশীল। এছাড়া, ফেড সুদের হার বাড়াবে কি না, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। যদি ফেড সুদের হার বাড়ায়, তাহলে সোনার দাম ৪ হাজার ডলারের নিচেও নেমে যেতে পারে।

আরও পড়ুন

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পতন ঘটেছে রুপা ও প্লাটিনামের দামেও। এর মধ্যে রুপার দাম শুক্রবার (১২ জুন) ১ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৬৬ দশমিক ১৩ ডলার এবং প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭১৫ দশমিক ৪৪ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission