বিশ্ববাজারে কমলো সোনার দাম, দেশের বাজারে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৬:১৪ পিএম


বিশ্ববাজারে কমলো সোনার দাম, দেশের বাজারে ভরি কত?
সংগৃহীত ছবি

টানা দুই সপ্তাহের সর্বোচ্চ দামের পর বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় এবং মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) আগামীর নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই দাম কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্পট সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫ দশমিক ০৮ ডলারে নেমেছে। একইভাবে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচারের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪০ দশমিক ৮০ ডলারে।

আরও পড়ুন

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বুধবার দাম বাড়ার পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন। ফেডের নীতিসংক্রান্ত অনিশ্চয়তার কারণে সোনা এখন একটি সমন্বয় পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

সুদের হার কমানোর সময় ও মাত্রা নিয়ে ফেডের অভ্যন্তরীণ ভিন্নমতের কারণে বিনিয়োগকারীরা নীতিগত অনিশ্চয়তা এড়াতে সুইপশন ও ওভারনাইট রেট-নির্ভর ডেরিভেটিভসের দিকে ঝুঁকছেন।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে শ্রমবাজার দুর্বল হওয়ায় ডিসেম্বরেই সুদ কমানো যুক্তিসংগত হতে পারে, যা ট্রেজারি ইল্ডকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, সোনার পাশাপাশি বাজারে রূপার দামও কমেছে ০ দশমিক ৯ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫২ দশমিক ৮৯ ডলারে। প্যালাডিয়ামের দামও ০ দশমিক ৯ শতাংশ কমে নেমেছে ১ হাজার ৪০৯ দশমিক ৮৭ ডলারে। তবে এর বিপরীতে প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১১ দশমিক ০৪ ডলারে।

এদিকে দেশের বাজারে সোনার দাম সবশেষ সোমবার (২৪ নভেম্বর) নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে কার্যকর সেই নতুন দামেই বৃহস্পতিবারও (২৭ নভেম্বর) বিক্রি হচ্ছে সোনা। 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২১ ক্যারেটে প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে বাড়ানো হয়েছে ৫৪ বার এবং কমানো হয়েছে ২৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; যেখানে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission