আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ১০:২৪ এএম


আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

গত ২ ডিসেম্বর রাতের এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন দামে ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

নতুন সোনার দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, সোনার মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে,১ ডিসেম্বর ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২,১২,১৪৫ টাকা, যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছর ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—যেখানে ৫৬ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬২ বার।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে।

রুপার দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে—৬ বার বেড়েছে, ৩ বার কমেছে।

সোনার দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে সোনার দামে বারবার ওঠানামা থাকলেও রুপার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় আছে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission