জাপানে নেশা ধরাবে কোকাকোলা

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ০৮ মার্চ ২০১৮ , ০৬:৫৫ পিএম


জাপানে নেশা ধরাবে কোকাকোলা

কোকোকোলার ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। অ্যালকোপপ ধরনের এই পানীয় বাজারজাত করা হবে জাপানে।

বিজ্ঞাপন

দেশটির স্থানীয় মদ শোচু মিশিয়ে তৈরি করা পানীয় চু-হি’র জনপ্রিয়তাকে পুঁজি করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে মনে করা হচ্ছে। চু-হি’তে সাধারণত ৩ থেকে ৮ শতাংশ অ্যালকোহল থাকে।

শোচু হাইবলের সংক্ষিপ্ত নাম চু-হি। বিয়ারের বিকল্প হিসেবে দেশটিতে বাজারজাত করা হয় এটা। নারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এটা।

বিজ্ঞাপন

জাপানে জনপ্রিয় পানীয়গুলোর ফ্লেভারের মধ্যে আছে আঙুর বা লেবু। কিন্তু কোকাকোলার এই পানীয়তে আঙুর ছাড়াও থাকবে আপেল ও জামজাতীয় ফলের ফ্লেভার।

জাপানের একজন সিনিয়র কোক নির্বাহী বলেছেন, এটা একটি পরীক্ষা, যা আমাদের বাজারের একটি নির্দিষ্ট অংশে প্রয়োগ করা হবে।

বিজ্ঞাপন

কোকাকোলা জাপানের প্রেসিডেন্ট জর্জ গার্দুনো বলেছেন, এর আগে আমরা কম মাত্রার অ্যালকোহল নিয়ে পরীক্ষা চালায়নি। এর মাধ্যমে আমরা দেখতে চাচ্ছি যে মূল ব্যবসার বাইরেও আমাদের বিস্তার লাভের কতটা সুযোগ আছে।

জাপানের বাইরে এই পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

অবশ্য, কিরিন, সুন্তরি ও অ্যাস্যাহিসহ জাপানের বড় বড় কোম্পানিগুলোর পানীয়তেও বৈচিত্র্য আছে। তারাও তাদের পানীয়ের ফ্লেভার নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

বুধবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

কে/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission