বছরের শুরুতেই সোনার দামে বড় লাফ

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৮:৪২ পিএম


বছরের শুরুতেই সোনার দামে বড় লাফ
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১টা ২৪ মিনিটে স্পট সোনার দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৩৭২.৩৫ ডলারে পৌঁছেছে। এর আগে, ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪৫৪৯.৭১ ডলারে ওঠে। তবে ৩১ ডিসেম্বর আবার দাম দুই সপ্তাহের নিম্নস্তরে নেমে যায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির গোল্ড ফিউচারসও ১ শতাংশ বাড়ে এবং প্রতি আউন্স ৪৩৮৪.৮০ ডলারে লেনদেন হয়। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মূল্যবান ধাতুগুলো ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সাল শুরু করছে।

আরও পড়ুন

২০২৫ সালে বুলিয়ন বাজারে সোনার মূল্যবৃদ্ধি ছিল দুর্দান্ত, যা বছরের শেষে বার্ষিক ৬৪ শতাংশে পৌঁছে এটি ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। গত বছর সুদের হার কমানো, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার প্রত্যাশা, ভূরাজনৈতিক সংঘাত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি স্বর্ণের দামের এই অভূতপূর্ব উত্থানে বিশেষ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission