ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে কারণে কমছে সোনার দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বিশ্ববাজারে সোনার দাম সাম্প্রতিক সময়ের রেকর্ড উচ্চতা স্পর্শ করেছিল। ২৬ জানুয়ারি প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৫,০০০ ডলার ছাড়িয়ে অল্প সময়ের জন্য ৫,৫০০ ডলার স্পর্শ করেছিল। রুপা ও প্লাটিনামের দামও একই সঙ্গে বেড়েছিল। বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ দুই লাখ ৮৬ হাজার টাকা পৌঁছেছিল।

কিন্তু পরবর্তী দুই দিনে ৩০ হাজার টাকার মতো দাম কমেছে। এর পেছনে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত এবং ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান মনোনীত হওয়া গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি, বিশেষ করে অনুকূল না মনে করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি, এবং গ্লোবাল রাজনৈতিক অস্থিরতা যেমন ইউক্রেন-গাজা যুদ্ধ ও ভেনেজুয়েলা প্রেসিডেন্টের আটক চেষ্টা বিশ্ববাজারে সোনার দর বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যখন বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতি অস্থির থাকে, তখন বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখে, যা সোনার মূল্য বাড়ায়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ও বড় বড় প্রতিষ্ঠানও রিজার্ভ হিসেবে সোনা সংগ্রহে আগ্রহী।

আরও পড়ুন

সাম্প্রতিক দাম কমার কারণ হিসেবে বলা হচ্ছে ফেডারেল রিজার্ভের স্থিতিশীল ও অভিজ্ঞ চেয়ারম্যান মনোনীত হওয়ার খবর, যা ডলারের ওপর আস্থা ফিরিয়ে দিয়েছে এবং মূল্যবান ধাতুর দামে চাপ সৃষ্টি করেছে।

তবে, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিক অস্থিরতার কারণে সোনার চাহিদা ও দাম সামগ্রিকভাবে এখনও গত বছরের তুলনায় বেশি অবস্থায় রয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আজ সোনার ভরি কত?