বিদেশ থেকে ফেরার সময় শুল্ক-কর দিয়ে আনতে পারবেন যেসব পণ্য

আরটিভি নিউজ

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৪ পিএম


বিদেশ থেকে ফেরার সময় শুল্ক-কর দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
ছবি: সংগৃহীত

বিদেশ থেকে দেশে ফেরার সময় প্রবাসীরা প্রিয়জনদের জন্য নানা উপহার নিয়ে আসেন। ছোটখাটো জিনিসপত্র ছাড়াও, লাগেজের সীমাবদ্ধতা মেনে সরকার নির্ধারিত ব্যাগেজ রুল অনুযায়ী বড় গৃহস্থালি পণ্যও শুল্ক-কর দিয়ে আনা সম্ভব। এজন্য কোনো ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

সরকার সময়ের সাথে সাথে এই ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। বর্তমানে বিদেশ থেকে ফেরার সময় মোট ১১ ধরনের পণ্য শুল্ক-কর দিয়ে আনার সুযোগ রয়েছে।

১. টেলিভিশন

বিজ্ঞাপন

৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, প্লাজমা, এলসিডি ও টিএফটি টেলিভিশন বিনা শুল্কে আনা যাবে। ৩০–৩৬ ইঞ্চি হলে ১০ হাজার টাকা, ৩৭-৪২ ইঞ্চি ২০ হাজার টাকা, ৪৩-৪৬ ইঞ্চি ৩০ হাজার টাকা, ৪৭-৫২ ইঞ্চি ৫০ হাজার টাকা, ৫৩-৬৫ ইঞ্চি ৭০ হাজার টাকা এবং ৬৫ ইঞ্চির বেশি হলে ৯০ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে।

২. মিউজিক সিস্টেম ও হোম থিয়েটার

বিজ্ঞাপন

চারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসহ মিউজিক সিস্টেম, হোম থিয়েটার (সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি, এমডি, ব্লু রেডিস্ক) আনা যাবে। এর জন্য ৮ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে।

৩. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার

বিজ্ঞাপন

বিদেশ থেকে রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার আনার জন্য ৫ হাজার টাকা শুল্ক–কর নির্ধারণ করা হয়েছে।

৪. এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার

উইন্ডো টাইপের এসির জন্য ৭ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে। স্প্লিট টাইপ এসি (১৮০০০ বিটিইউ পর্যন্ত) এর জন্য ১৫ হাজার টাকা, ১৮০০০ বিটিইউয়ের বেশি হলে ২০ হাজার টাকা শুল্ক-কর বসবে।

৫. ডিশ অ্যানটেনা

ডিশ অ্যানটেনা আনলে ৭ হাজার টাকা শুল্ক দিতে হবে।

৬. স্বর্ণবার ও রৌপ্যবার

সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের স্বর্ণবার বছরে একবার আনতে পারবেন। প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য শুল্ক ৫ হাজার টাকা। সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের রূপার বার বছরে একবার আনা যাবে। প্রতি ১১.৬৬৪ গ্রাম রূপার জন্য শুল্ক ৬ টাকা।

৭. ডিএসএলআর ক্যামেরা

এইডি ক্যামেরা, ডিভি ক্যামেরা, বেটা ক্যামেরা, ডিএসএলআর, মিররলেস, ইন্টারচেঞ্জেবল লেন্সসহ ক্যামেরা আনা যাবে। এর জন্য ১৫ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে।

৮. ঝাড়বাতি

ঝাড়বাতি আনলে প্রতি পয়েন্টের জন্য ৩০০ টাকা শুল্ক দিতে হবে।

৯. ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার

গৃহস্থালির কাজের জন্য ওয়াশিং মেশিন, ডিশওয়াশার বা ক্লথ ড্রায়ার আনা যাবে। এর জন্য ৩ হাজার টাকা শুল্ক–কর লাগবে।

১০. এয়ারগান

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে প্রতিটি এয়ারগানের জন্য ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। বিদেশ থেকে দেশে ফেরার সময় এই ব্যাগেজ রুল প্রবাসীদের জন্য বড় গৃহস্থালি পণ্য আনাকে সহজ করেছে। তবে সব পণ্যের জন্য নির্ধারিত শুল্ক-কর পরিশোধ ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission