দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৬ এএম


দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

গত ৯ ফেব্রুয়ারি সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়।

সোনার বর্তমান দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম), ২২ ক্যারেট ২,৬১,০৪০ টাকা, ২১ ক্যারেট ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২,১৩,৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি ১,৭৪,৭৮৫ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত ২৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফা বাড়ানো ও ১০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

বিজ্ঞাপন

সোনার দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দর।

রুপার বর্তমান দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা,১৮ ক্যারেট ৫,১৯০ টাকা,সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা। 

বিজ্ঞাপন

চলতি বছর এখন পর্যন্ত ১৭ দফা রুপার দাম সমন্বয় হয়েছে যার মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-সরবরাহ পরিস্থিতির প্রভাবেই মূল্যবান ধাতুর দামে এ ওঠানামা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission