দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৯:৩৫ এএম


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে বড় ব্যবধানে কমিয়েছে সোনা ও রুপার দাম। বুধবার (৪ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমেছে ৬৪১ টাকা।

সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা,১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা। 

বিজ্ঞাপন

এর আগে,  মঙ্গলবার (৩ মার্চ) সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৭৭,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২,৬৪,৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৬,৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৮৫,৭৪৯ টাকা। 

চলতি বছর এখন পর্যন্ত ৩৭ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার বাড়ানো এবং ১৩ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয় যেখানে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

বিজ্ঞাপন

রুপার নতুন দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট: ৬,৫৩২ টাকা, ২১ ক্যারেট: ৬,২৪০ টাকা,১৮ ক্যারেট: ৫,৩৬৫ টাকা, সনাতন পদ্ধতি: ৪,০২৪ টাকা। 

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

বিজ্ঞাপন

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-যোগানের প্রভাবেই মূলত স্বর্ণ ও রুপার দামে এই পরিবর্তন এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission