যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার টন গম

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৪:৩২ পিএম


যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার টন গম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তিতে এসব গম আমদানি হচ্ছে। এটি জিটুজি চুক্তির দ্বিতীয় চালান। এর আগেও এ চুক্তির একটি চালানের গম দেশে এসে পৌঁছেছে। চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম এসেছিল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

দেশে মোট গমের চাহিদা কমবেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission