২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১০:৪৮ এএম


২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার 
ছবি: সংগৃহীত

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, অভিযানে অংশ হিসেবে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং এর ফলে ১ হাজার ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া অভিযান চলাকালে ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে এ সময় মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার এর আগেই অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে।

এছাড়া তদারকি কার্যক্রম জোরদার করতে দেশের প্রতিটি জেলায় গঠন করা হয়েছে বিশেষ ভিজিলেন্স টিম এবং জনগণের সুবিধার্থে তাদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে।

নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ এবং জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission