ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এপ্রিলে বিভিন্ন দেশ থেকে কী পরিমাণ জ্বালানি আসছে জানালেন যুগ্ম সচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। আগামী এপ্রিল মাসেও বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে। তাই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আগামী মাসের জ্বালানি তেল আমদানির পরিকল্পনা তুলে ধরে যুগ্ম সচিব বলেন, ‘আমাদের দুটি কার্গো আসছে- একটি ৩০ মার্চ, আরেকটি ৩ এপ্রিল। এই দুটি আমরা পাচ্ছি, এগুলো একদম নিশ্চিত চলে আসছে। এখানে আছে প্রায় ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন।’

সেই সঙ্গে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ৭ হাজার টন যুক্ত হবে বলে জানান যুগ্ম সচিব। তিনি আরও বলেন, ‘এরপর মালয়েশিয়ার বিএসপি থেকে দুটি (কার্গো) পাবো, ইউনিপ্যাকের একটি পাবো। আরও প্রায় যুক্ত হবে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের মতো। ইনশাআল্লাহ উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুত আছে।

আরও পড়ুন

সেচে জ্বালানি তেল সরবরাহ নিয়ে এক প্রশ্নের জবাবে মনির হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে তারা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশেষ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে কৃষকদের তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকরা ডিজেল পায় তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত কোনো জেলা প্রশাসকের কাছ থেকে কৃষিতে সমস্যা হওয়ার কথা শোনেননি। সাংবাদিকদের কাছে যদি কোনো তথ্য থাকে তা জানালে তারা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে পারবেন।

জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে যুগ্ম সচিব জানান, এক্ষেত্রে পাশের দেশগুলো বা অন্যরা বাসা থেকে কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়েছে। তারপর আছে আলাদা আলাদা দিনে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচল। এগুলো তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে তখন জানানো হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
আরও পড়ুন
পুলিশি ঝামেলা এড়াতে মাকে অস্বীকার ছেলে যুগ্ম সচিবের
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার
২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী