ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জ্বালানি সরবরাহে অস্থিরতা, পণ্য পরিবহনে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
ফাইল ছবি

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগতে শুরু করেছে দেশেও। গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ অব্যাহত থাকায় বিশ্বজুড়ে অনেক দেশই এখন তীব্র জ্বালানি সংকটের মুখে। বাংলাদেশ এখন পর্যন্ত তেমন তীব্র সংকটের মুখে না পড়লেও সরবরাহে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার সুযোগ কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছেন মজুতদাররা।

জ্বালানির সরবরাহে চলমান এই অস্থিরতার প্রভাবে ব্যাপকভাবে বেড়ে গেছে ট্রাক ও কাভার্ডভ্যানের ভাড়া, যার প্রভাব সরাসরি পড়ছে পণ্য পরিবহনে। বাড়তি চাপ তৈরি হয়েছে ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পর্যায়েই। আর এর ফলে পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্দরনগরী চট্টগ্রাম, বেনাপোল, খুলনা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রাক ও কাভার্ডভ্যানের ভাড়া এরই মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

বেনাপোল রুটের চালকরা বলছেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে ট্রাকভাড়া ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।

খুলনার ব্যবসায়ীরা বলছেন, পচনশীল পণ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় বাড়ায় এর প্রভাব দ্রুত বাজারে পড়ছে।

আরও পড়ুন

বগুড়ার হিমাগার মালিকরা বলছেন, এখন আলু পরিবহনের ভরপুর মৌসুম। কিন্তু, গাড়ি নিয়মিত বের করা যাচ্ছে না। আবার বের করলেও তেলের সংকটের কারণে বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হচ্ছে।

অনেক ব্যবসায়ী ও ট্রাকচালক এই ভাড়া বৃদ্ধির দায় চাপাচ্ছে পরিবহণ মালিকদের ওপর। তারা বলছেন, আসলে দেশে তেলের, বিশেষ করে ডিজেলের, তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছেন মালিকপক্ষ।

তবে, পরিবহন মালিকদের দাবি, সময়মতো জ্বালানি সরবরাহ না পাওয়ায় ভাড়ার ওপর প্রভাব পড়ছে।

বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজি বলেন, দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু, ডিজেলের তেমন সমস্যা নেই। তারপরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়ায় পড়তে শুরু করেছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে।

সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও মজুতদারির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে দাবি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের।

এদিকে, ডিপো থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জ্বালানি সরবরাহ হলেও চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশন এখনো বন্ধ রয়েছে বা রেশনিং করে জ্বালানি বিক্রি করছে। পাম্প মালিকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে রেশনিং প্রত্যাহার করা হলেও বাস্তবে তা এখনো চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিয়মিত জ্বালানি পৌঁছাচ্ছে বলে জানালেও পাম্প মালিকদের দাবি, সরবরাহের পরিমাণ পর্যাপ্ত নয় এবং অনিয়মিত ডেলিভারির কারণে ধারাবাহিক সরবরাহ বজায় রাখা যাচ্ছে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবারহ বাড়লেও তা ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে ক্রেতাদের। অধিকাংশ সবজি কেজিতে ৮০ টাকার নিচে মিলছে না।
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
বর্তমান বিশ্বে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দর শুক্রবারও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য শনিবার (১৭ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
আরও পড়ুন
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
উপকূলে নবায়নযোগ্য জ্বালানির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি
সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা