ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ

আরটিভি নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১০:৩২ পিএম


ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে তেল খালাসের অপেক্ষায় রয়েছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে ১ লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি খালাসের জন্য বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের দায়িত্বে থাকা সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‌‘এমটি অকট্রি’ তেল খালাস শেষে আজ (বুধবার) বন্দরের জেটি ত্যাগ করেছে।

আরও পড়ুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, গত ১৭ এপ্রিল ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চীনের পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজটি বন্দরের আলফা অ্যাঙ্করে অবস্থান করছে। জাহাজটি থেকে লাইটারিং করা হচ্ছে। এছাড়া ২০ এপ্রিল ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজ। ১৯ এপ্রিল মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ২৮ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি গোল্ডেন হরাইজন’। ২১ এপ্রিল ৩২ হাজার ৫০০ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি হাফনিয়া চিত্তা’। একই দিনে সিঙ্গাপুর থেকে ৩৪ হাজার ৫৩৩ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি এফপিএমসি ৩০’।

এদিকে, চীন থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৯৯’ নামের জাহাজটি ২২ এপ্রিল আসার কথা থাকলেও সেটি আগামী ২৪ এপ্রিল চট্টগ্রামে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission