ঈদের ছুটিতেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালু রাখার নির্দেশ

আরটিভি নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬ , ১০:২০ পিএম


ঈদের ছুটিতেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালু রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতেও দেশের বাণিজ্য সচল রাখতে আমদানি-রপ্তানি সীমিত পরিসরে চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

এর আগে গত রবিবার (১৭ মে) এনবিআরের পক্ষ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, চলতি মে মাসের ২৫ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনসমূহে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

ঈদকে কেন্দ্র করে বন্দরে যেন কোনো ধরনের পণ্যজট সৃষ্টি না হয় এবং দেশের সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় থাকে, মূলত সেই লক্ষ্যেই এনবিআর এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

আরটিভি/কেডি


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission