ফের কমল সোনার দাম

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০১:৫৫ পিএম


ফের কমল সোনার দাম
ফের কমল সোনার দাম। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে পতনের প্রেক্ষাপটে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার(১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৬ জুন প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং ২ জুন ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে ঈদুল আজহার পর থেকে এখন পর্যন্ত প্রতি ভরি সোনার দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমেছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও সোনা ও রুপার দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে চলতি বছরে সোনার দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গেলেও সাম্প্রতিক সময়ে দাম কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫৮৭ ডলার কমেছে, যার মধ্যে সর্বশেষ দিনে কমেছে ২৪ ডলার। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৯ ডলারে অবস্থান করছে।

আরও পড়ুন

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে মূল্য ওঠানামার প্রভাব সরাসরি দেশের সোনার বাজারেও পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনে সোনার দামে আরও পরিবর্তন আসতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission