আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৪১ এএম


আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা।ছবি: সংগৃহীত

দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সোমবার (১৫ জুন) সোনা ও রুপা বিক্রি হচ্ছে বর্ধিত দামে।

গত ১৩ জুন বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা এবং রুপার দাম ২৯১ টাকা বাড়ানো হয়। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায়।

এর আগে গত ১১ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার হ্রাস করা হয়েছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৫ বার; যার মধ্যে ২৩ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম বারবার সমন্বয় করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission