যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের লাভ বৃদ্ধির কারণে বিশ্ববাজারে বাজারে সোনার দাম আরও কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন; যা সুদের হার ও ভবিষ্যৎ মুদ্রানীতির সম্ভাব্য দিকনির্দেশনা সম্পর্কে ইঙ্গিত দিতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ দশমিক ৫৯ ডলারে। অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্সের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য ও ট্রেজারি বন্ডের ফলন বাড়লে সোনার মতো সুদবিহীন নিরাপদ বিনিয়োগের চাহিদা সাধারণত কমে যায়। আর এই কারণেই আন্তর্জাতিক বাজারে সোনার দামে এই নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
আরটিভি/এআর




