বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৪:০৭ পিএম


বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?
প্রতীকী ছবি

আবারও মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে সোনার বাজারে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মূল্যবান এই হলুদ ধাতুর দামে ঘটেছে বড় ধরনের পতন। 

এদিন বাংলাদেশ সময় বেলা ২টা ৩৩ মিনিটে মার্কিন সোনার দাম এক লাফে ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে নেমে গেছে স্পট মার্কেটে। আর আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে নেমে গেছে ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে। খবর রয়টার্সের।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় তেলের দাম বেড়ে গেছে। এতে করে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা যেমন তৈরি হয়েছে, তেমনি মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষের দিকে সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে—এমন উদ্বেগও দেখা দিয়েছে। আর এর ফলে মন্দা দেখা যাচ্ছে সুদবিহীন সম্পদ সোনার বাজারে।

ট্রাডু.কম-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, তেলের উচ্চমূল্য এবং দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার সম্ভাবনা স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে। আগামী দিনে মূল্যবান এই ধাতুর দাম আরও কমে ৩ হাজার ৯০০ ডলারে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন

সোনার পাশাপাশি বিশ্ববাজারে পতন ঘটেছে অন্যান্য ধাতুর দামেও। এর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৫৮ দশমিক ৮৫ ডলার, প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ২৭২ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরটিভি/এসএইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission