‘ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের তথ্য সঠিক নয়’

আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৮:১২ পিএম


ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের তথ্য সঠিক নয়
ছবি: সংগৃহীত

গ্যাস-বিদ্যুৎ সংকটে ডিবিএল গ্রুপের সবগুলো পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করা হচ্ছে। 

গ্রুপের শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস পিএলসির কোম্পানি সচিব মো. শাহ আলম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটে ডিবিএল গ্রুপের সবগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, সেটি সঠিক নয়। আমাদের সবগুলো পোশাক কারখানা সচল রয়েছে।

আরও পড়ুন

এদিকে বিভিন্ন গণমাধ্যমে ডিবিএল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ করে বলা হয়, গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত শিল্প গ্রুপটি বর্তমানে মাসে ৪০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। গ্রুপটির কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা থেকে ডিজিটাল রূপান্তর সেবা খাত পর্যন্ত বিস্তৃত।

আরটিভি/ এসকেডি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission