ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ০৩:৪০ পিএম


পিএসজি
ছবি- এএফপি

চলতি মৌসুমে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে কেবল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ট্রেবল জয়ের সুযোগ আছে। আর সেই সুযোগটাই লুফে নিতে চান ক্লাবটির প্রধান কোচ লুইস এনরিকে।

বিজ্ঞাপন

ফ্রেঞ্চ লিগ-ওয়ানে শিরোপা জয়ের একদম দ্বারপ্রান্তে পিএসজি। পরের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে ফরাসি চ্যাম্পিয়নদের। 

এদিকে ফরাসি কাপের ফাইনালও নিশ্চিত করেছে মারকুইনহোসের দল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ লিও।

বিজ্ঞাপন

অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রেখেছে পিএসজি। শিরোপা নির্ধারণী ফাইনালে উঠতে এনরিকের দলকে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে হবে।

এ প্রসঙ্গে এনরিকের ভাষ্য, ‘মৌসুম শেষ হতে আমাদের সামনে আরও সাত থেকে আটটি ম্যাচ বাকি আছে। শিরোপাগুলো জিততে চাইলে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। আমরা সেটা করতে চাই।’

বিজ্ঞাপন

এনরিকে যোগ করেন, ‘আমরা নিজেদের কাজটা সেরে রাখলাম। ম্যাচটি নিয়ে ছেলেরা ভীষণ সিরিয়াস ছিল। দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেও জিততে পেরেছি। যতক্ষণ পর্যন্ত না শিরোপা জিততে পারছি, ততক্ষণ সন্তুষ্ট থাকার সুযোগ নেই। মাঠের পারফরম্যান্স নিয়ে আমি রোমাঞ্চিত। আমরা শিরোপার খুব কাছাকাছি আছি। ভুলে গেলে চলবে না, মৌসুম শেষ হতে এখনও বাকি আছে। এ সময় আমাদের অন্য কাজগুলোর দিকেও মনোযোগ রাখতে হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission