ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমস হকি বাছাইয়ে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত

চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশ হকি দল এশিয়ান গেমস হকি বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে চলমান টুর্নামেন্টে শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই হারের ফলে প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আরও বড় হয়ে উঠেছে। আগামী ৬ এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। খেলার ৬ মিনিটেই গোল হজম করে পিছিয়ে যায় দলটি। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ফলে প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের গতি নিজেদের দিকে টেনে নেয় শ্রীলঙ্কা। ধারাবাহিক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। এরই ধারাবাহিকতায় ১৬ মিনিটে কুশল উইরাপ্পুলির গোলে আবারও এগিয়ে যায় লঙ্কানরা।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৩১ থেকে ৩৬ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় দলটি। ফলে সমতায় ফেরার বড় সুযোগ হাতছাড়া হয়।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে আক্রমণে ঝাঁজ দেখালেও উল্টো আরও একটি গোল হজম করতে হয়। শেষদিকে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন আমিরুল ইসলাম। কিন্তু সেটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে, হার এড়ানো যায়নি।

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৯টি দল। এর মধ্যে শীর্ষ ছয় দল পাবে এশিয়ান গেমসে খেলার টিকিট। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। বাংলাদেশ হকি দল এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই তাদের সর্বোচ্চ সাফল্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশের ভেন্যু ও টুর্নামেন্টের সময় বদলে গেল