আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে।
ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ১১টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্দেশনাসমূহ:
১) ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে।
২) অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা হলে ঐ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
৩) পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩ (তিন) দিন আগেই প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েব সাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে।
৪) পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে।
৫) পরীক্ষা শুরু হওয়ার ন্যূনতম ০১ (এক) ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পরে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
৬) প্রবেশপত্র, Attendance Sheet ও OMR Sheet-এ পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে।
৭) উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনোক্রমেই পেনসিল ব্যবহার করা যাবে না।
৮) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
৯) পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।
১০) পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক/কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১) পরীক্ষার উত্তরপত্র (OMR Sheet) এ কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে, ঐ উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
আরটিভি/এমএইচজে




