ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জাবিতে দিনে অপচয় হয় ১৫ লাখ লিটার পানি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিনের পানির চাহিদা ৩৩ লাখ লিটার, ওঠানো হয় সাড়ে ৫০ লাখ। একদিনেই অপচয় ১৫ লাখ লিটারের বেশি। গবেষণা বলছে, মাত্র দুই বছরে ক্যাম্পাসে পানির স্তর গড়ে সাড়ে ৭ ফুটের বেশি (২ দশমিক ৩৩ মিটার) নিচে নেমেছে।

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাজেদা ইসলাম ও সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান সরকারের দুটি গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ক্যাম্পাসের পাঁচটি ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কূপ থেকে তথ্য সংগ্রহ করে গবেষণাটি পরিচালনা করা হয়।

গবেষণায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ভূগর্ভ থেকে সাড়ে ৫০ লাখ লিটার পানি তোলা হয়। অথচ ক্যাম্পাসের প্রকৃত চাহিদা ৩৩ লাখ লিটার। অর্থাৎ প্রতিদিন প্রায় সাড়ে ১৫ লাখ লিটার পানি অপচয় হচ্ছে- যা মোট উত্তোলনের ৩৫ শতাংশ।

অধ্যাপক মাজেদা ইসলাম গণমাধ্যমকে বলেন, সিস্টেম লস (সরবরাহ লাইনের ত্রুটি) এবং হলের ট্যাংক উপচে পড়ার কারণেই মূলত এই বিপুল অপচয় হচ্ছে। পানির ব্যবহারের ওপর ভিত্তি করে ভবনগুলোকে আলাদা জোনে ভাগ করা না গেলে এই অপচয় রোধ করা কঠিন।

তিনি সতর্ক করে বলেন, পানির স্তর এভাবে নামতে থাকলে জলাধারের হাইড্রোস্ট্যাটিক চাপ কমে যাবে। এতে ভবিষ্যতে ‘ভূমি অবনমন’ বা ভূমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হবে, যা ক্যাম্পাসের ভূ-উপরিস্থ অবকাঠামোর মারাত্মক ক্ষতি করতে পারে।

গত কয়েকদিন সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম, বিজ্ঞান কারখানা ও কেন্দ্রীয় মসজিদসংলগ্ন পানির লাইনগুলোতে লিকেজ রয়েছে। হলের পানির ট্যাংক ওভারফ্লো হওয়াকে ‘নিত্যনৈমিত্তিক ঘটনা’ বলে উল্লেখ করেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনুপ সরকার।

তিনি গণমাধ্যমকে বলেন, কখনও কখনও সকাল থেকে রাত পর্যন্ত পানি পরতেই থাকে। মনে হয়, কর্মচারীরা পাম্প চালু করে দিয়ে ভুলে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী (সিভিল-২) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, পাইপগুলো ১৯৭৩ সালের তৈরি। পুরোনো হওয়ায় এগুলোর পুরুত্ব কমে গেছে এবং লিকেজ হচ্ছে। ক্যাম্পাসের রাস্তার কাজ শুরু হলে পুরোনো পাইপগুলো বদলে ফেলা হবে।

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসে মাঝেমধ্যে পানির কল চুরির ঘটনা ঘটে, তখন অপচয় হয়। তবে যেসব জায়গায় লিকেজ ছিল তার বেশিরভাগই ঠিক করা হয়েছে এবং বাকিগুলো দ্রুত মেরামত করা হবে।

গবেষণার তথ্য বলছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মীর মশাররফ হোসেন হলে পানির স্তর ২ দশমিক ৩৭ মিটার এবং মওলানা ভাসানী হলে ১ দশমিক ৯৭ মিটার নিচে নেমে গেছে। এ ছাড়া চিকিৎসাকেন্দ্র এলাকায় ২ দশমিক ৬৪ মিটার, বিশমাইল এলাকায় ২ দশমিক ৮৩ মিটার ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে ১ দশমিক ৮৯ মিটার পানির স্তর নেমেছে।

কেন এভাবে পানির স্তর নামছে- এমন প্রশ্নের জবাবে গবেষক মিজানুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের নিচে থাকা ‘ডুপি টিলা’ জলাধারটি মূলত একটি আধা-আবদ্ধ বালুময় স্তর। এর ঠিক ওপরেই রয়েছে গড়ে ১০ দশমিক ৩৬ মিটার পুরু ‘মধুপুর কাদা’র আস্তরণ। এই পুরু কাদার কারণে বৃষ্টির পানি সহজে চুইয়ে ভূগর্ভে প্রবেশ করতে পারে না। ফলে ভারী বৃষ্টি হলেও প্রাকৃতিকভাবে পানির স্তর রিচার্জ বা পুনর্ভরণ হচ্ছে না। অথচ প্রতিদিনই ভূগর্ভ থেকে বিপুল পরিমাণ পানি তোলা হচ্ছে।

আরও পড়ুন

সংকট থেকে উত্তরণের জন্য কৃত্রিম রিচার্জ কাঠামো নির্মাণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান সরকার বলেন, পানির স্তর একবার অতিমাত্রায় নিচে নেমে গেলে প্রাকৃতিকভাবে তা আর আগের অবস্থায় ফেরে না। এ ক্ষেত্রে আমরা কৃত্রিম পুনর্ভরণ কূপ নির্মাণ করতে পারি। বিভিন্ন ভবনের ছাদের বৃষ্টির পানি দূষণমুক্ত করে পাইপের মাধ্যমে সরাসরি ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা করা গেলে এই সংকট মোকাবিলা করা সম্ভব।

অধ্যাপক মাজেদা ইসলাম গণমাধ্যমকে বলেন, পানি ব্যবহারের ওপর ভিত্তি করে ভবনগুলোকে আলাদাভাবে ভাগ করতে হবে। নইলে অপচয় রোধ করা সম্ভব হবে না। যেমন ছুটির সময়ে ভিসি অফিসে যতটা পানির প্রয়োজন হবে, সাধারণ ভবন ও বিভাগগুলোতে ততটা পানির প্রয়োজনীয়তা না-ই থাকতে পারে। তাই গুরুত্বপূর্ণ ভবনগুলোতে পানির সংযোগ লাইন আলাদা করতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন। 
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সামুদ্রিক খাতের উন্নয়ন এবং ‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বসেরা ৪০টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম চুয়েট সি’।
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম স্কাইফল’। শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি হয়। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০টি দল অংশ নেয়। প্রাথমিক দুই ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ১০টি দল। ফাইনালে ‘টিম ভংচং’ প্রথম রানারআপ এবং ‘টিম নেক্রস’ দ্বিতীয় রানারআপ হয়। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ডাবর বাংলাদেশের কমার্শিয়াল প্রফেশনাল মো. আবদুল কাইয়ুম ফাহিম, আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) ও জেএনইউসিসির সাবেক সভাপতি জামশেদ আমিন, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আরাফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার নাইমুর রহমান। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ী ও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার বরাদ্দ ছিল। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ টাকা, প্রথম রানারআপ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া অন্য সাতটি দলকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, দীর্ঘ বিরতির পর ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’-এর আয়োজন ক্লাবকে নতুন মাত্রায় নিয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানান তিনি। তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান করতে হয়। দ্বিতীয় পর্বে নির্ধারিত পণ্যের প্রচারের জন্য অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করেন প্রতিযোগীরা। চূড়ান্ত পর্বে নির্বাচিত ১০টি দল বিচারকদের সামনে নিজেদের কেসের সমাধান ও উপস্থাপনা তুলে ধরে। ফাইনালে অংশ নেওয়া অন্য দলগুলো হলো—টিম ডাল-ভাত, টিম এলটিবি, টিম মিউফিয়াস, গ্রুপিং করতেছি না, এপেক্স সিন্ডিকেট, ফিটকিরি ও টিম নেপচুন। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের উপস্থাপনার পাশাপাশি ক্লাবের প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য, প্রেসিডেন্সিয়াল প্যানেলকে ক্রেস্ট প্রদান ও যৌথ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আরটিভি/টিআর
জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলমকে  (শিবলী) সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। 
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
আরও পড়ুন
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
নদীর ব্লক নির্মাণে লবণপানির বালু ব্যবহারের অভিযোগ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা