জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৮:১৩ পিএম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (২৫ এপ্রিল)। এতে অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

এবার সারাদেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। বেলা ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩১ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম প্রমুখ।

আরটিভি/এমএস/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission