ঢাবি সমাজকল্যাণ এলামনাইয়ের ইফতার মাহফিল ও নির্বাচিত এমপিদের সংবর্ধনা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৫:৩৭ পিএম


ঢাবি সমাজকল্যাণ এলামনাইয়ের ইফতার মাহফিল ও নির্বাচিত এমপিদের সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে এই ইনস্টিটিউটের মোট তিনজন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড.এ এস এম আতিকুর রহমান ও সাধারন সম্পাদক এস এম লাবলুর রহমান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, এই সমাজকল্যাণ ইনস্টিটিউট আমাদের যা শিখিয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে অনেক কাজে লেগেছে। মানুষের কাছে কীভাবে পৌঁছাতে হয় এবং মিশতে হয়, তা এখান থেকেই শেখা। আমি এই ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে ইনস্টিটিউটের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস নির্বাচিত হয়েছিলাম। বিয়ের পর রাজনীতিতে ততোটা সক্রিয় ছিলাম না। গত ১৭ বছরে নানা অত্যাচার–নিপীড়নের মধ্য দিয়ে আবার রাজনীতিতে আসি। এবার আমি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার দোয়া চান।

বিজ্ঞাপন

সাধারন সম্পাদক এস এম লাবলুর রহমান বলেন দীর্ঘদিন পর এমন আয়োজনে ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সাথে ইনস্টিটিউটের কৃতি ও সফল রাজনীতিবিদদের  এই সংবর্ধনার মাধ্যমে ভবিষ্যতে এসোসিয়েশনের তাদের সবসময় পাশে পাবার পথের সূচনা হলো। 

এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড.এ এস এম আতিকুর রহমান  নিজের ইনিষ্টিটিউটের সাবেক ছাত্রদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে প্রত্যাশা করেন তারা দেশের জনগনের পাশাপাশি সমাজকল্যান ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের কল্যানেও কাজ করবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার (টফি), অধ্যাপক ড. গোলাম রব্বানী ও অধ্যাপক ড. মো. শাহীন খানসহ শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। অধ্যাপক তাহমিনা আক্তার এই আয়োজনকে সমাজকল্যাণের সাবেকদের একটি মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

আয়োজকরা জানান, ইনস্টিটিউটের আরেক সাবেক শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন দলীয় ইফতার মাহফিল থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission