ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে ‘জাতীয় পতাকা উৎসব’ ঘিরে আলোকচিত্র প্রদর্শনী

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা উৎসব-২০২৬ উপলক্ষে ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করেছে ‘বাংলা রেকর্ডস’ ।

রোববার (১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় উক্ত প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাওসুল হক, ডাকসুর সাবেক জিএস এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান।

সভায় বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরী বলেন, আজ থেকে প্রায় তিন যুগ পূর্বে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে সিভিল সার্ভিসে যোগদান করি। সিভিল সার্ভিসে কাজ করার সময় বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রোপার্টির উপর একটি অফিস আছে বাংলাদেশ কপি রাইট অফিস আমি সেই অফিসে যোগদান করি। সেই অফিসে আমি পাঁচ বছর প্রধান হিসেবে কর্মরত ছিলাম। সে সময় আমি দেখেছি বিশ্বের অন্যান্য জাতি তাদের ইতিহাস অনেক সুন্দর ভাবে সংরক্ষণ করে রাখে। যাতে কেউ তাদের ইতিহাস বিকৃত করতে না পারে। বাংলাদেশেও একটি ন্যাশনাল আর্কাইভ রয়েছে। তবে সেটা নাম মাত্র। অবসরের পর আমরা ক জন মিলে তাই বাংলা রেকর্ডস প্রতিষ্ঠা করি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের স্বাধীন সংগ্রামের ইতিহাস ডিজিটালি আর্কাইভ করা।

90068e79-30b8-469d-b8bc-da71e4d43391

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থগারিক অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক বলেন, এই জাতীয় পতাকা হুট করে আকাশ থেকে এসে পড়েনি। এর পেছনে রয়েছে একটা দীর্ঘ ইতিহাস। এর পেছনে আছে অনেক মানুষের শ্রম ঘাম এবং তাজা রক্ত। কাজেই এই পতাকার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, আমাদের চেতনা আমাদের বিশ্বাস এবং আমাদের আত্মপরিচয়।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, আমরা দেখেছি যারা ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা এই স্বাধীন সার্বভৌম দেশের একটি সত্তার পতাকা যাতে আমরা না পাই তার বিরোধিতা করেছেন, সেই পুরোনো শকুন আবার বাংলাদেশের পতাকাকে আঁকড়ে ধরতে চায়—এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, এক তারিখে পূর্ব বাংলার মানুষের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের অংশ হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আজকে আমরা যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি তার ঠিক সামনে কলা ভবনের ডিন অফিসের নিকটে তৎকালীন গাড়ি বারান্দা থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই পতাকার ডিজাইনার ছিলেন ছাত্রনেতা শিব নারায়ণ দাস। তিনি আজ আমাদের মাঝে নেই।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী
ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল 
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী