জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিলেন রাকসু নেতারা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৫:১১ পিএম


জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিলেন রাকসু নেতারা
উপাচার্যের সঙ্গে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ রাকসুর নেতারা।  ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চব্বিশের জুলাই গন-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা উপাচার্যের হাতে তুলে দিয়েছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ রাকসুর নেতারা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র তুলে দেওয়া হয়। 

এসময় রাকসু নেতারা দাবি করেন, আওয়ামীপন্থি শিক্ষকদের তালিকা করে দেওয়ার পরেও পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবহেলা করছে এবং সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রশাসনের কাছে আমরা আবারও সেই তালিকা তুলে দিচ্ছি। 

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ৭৩ -এর এক্টে অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। সেই অনিয়ন্ত্রিত ক্ষমতা বলে তারা এখন পর্যন্ত ক্লাস করে যাচ্ছে এবং জুলাইয়ে বিরুদ্ধে ন্যারেটিভ দাড় করিয়ে যাচ্ছে। আজকে উপাচার্যের যে সিম্পল কথা সেই কথা দিয়েই আমরা কাজ করে যেতে পারবো।

তিনি বলেন, আমরা কোনো আওয়ামীপন্থি শিক্ষককে শিক্ষক হিসেবে গণনা করবো না, তারা ফ্যাসিস্ট তাদের ফ্যাসিস্ট হিসেবেই ট্রিট করবো। বাংলাদেশের নাগরিক হিসেবে বিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে। রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এ বিষয়ে একমত হয়েছেন। আমাদের কাছে যে-সব আওয়ামীপন্থি শিক্ষকের তালিকা রয়েছে, তাদের কাউকে পেলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করব। প্রয়োজনে আমরা নিজেরাই বাদী হয়ে মামলা করব। জুলাইয়ের ঘটনায় কোনো ধরনের আপোশ হবে না। 

আরও পড়ুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই যে-কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটি শক্ত আইনগত ভিত্তি (লিগ্যাল গ্রাউন্ড) তৈরি করতে হবে। আইনগত ভিত্তি ছাড়া এগোলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। আপনাদের দাবির প্রতি আমরা আন্তরিক। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে একটি রূপরেখা (আউটলাইন) নির্ধারণ করা হবে। এটি আমার একার সিদ্ধান্তের বিষয় নয়, প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে বিগত বছরের ডিসেম্বরে জুলাইয়ের বিরুদ্ধে থাকা শিক্ষকদের তালিকা প্রকাশ করে উপাচার্য বরাবর জমা দেন। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission