ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেও চালু হয়নি রাবির ই-কার সেবা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচল সহজ করতে গত বছরের অক্টোবরে পরিবেশবান্ধব ই-কার চালুর ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। এর ধারাবাহিকতায় একই বছরের নভেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে পাঁচটি ই-কার চালু করা হয়। তবে চালুর কয়েক মাসের মধ্যেই নানা সমস্যার কারণে সেবাটি বন্ধ হয়ে যায়। পুনরায় চালুর প্রতিশ্রুতি দেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

জানা গেছে, চালকদের লোকসান, প্রতিদিন নির্ধারিত অর্থ পরিশোধের পরও আশানুরূপ আয় না হওয়া, ভাড়া-সংক্রান্ত জটিলতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে ই-কার সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া ব্যবহৃত ই-কারগুলোর যান্ত্রিক ত্রুটি মেরামতের সুবিধা রাজশাহীতে না থাকায় সেবাটি চালু রাখা সম্ভব হয়নি।

তবে চলতি বছরের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রুয়ার একটি জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রুয়ার সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান পুনরায় ই-কার চালুর ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ক্যাম্পাসে এর আগে ই-কার চালু করেছিলাম। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সে ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ক্যাম্পাসের রাস্তাঘাট তেমন একটা ভালো ছিল না এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু ই-কার কিনে বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেব। আগের মতোই চলবে, তবে এর ব্যবস্থাপনায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু সেই ঘোষণার তিন মাস পেরিয়ে গেলেও এখনো সেবাটি চালু হয়নি। ফলে ক্যাম্পাসে চলাচলের জন্য বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফেরদৌস বলেন, শুরু থেকেই এ সেবার মান সন্তোষজনক ছিল না। ৩০ হাজার শিক্ষার্থীর চাহিদার তুলনায় ই-কারের সংখ্যাও ছিল খুবই কম। এরপর অল্পদিনের মধ্যেই সেবাটি বন্ধ হয়ে যায়। এটি উদ্যোক্তাদের লোকদেখানো কাজ ও দায়সারা মনোভাবেরই প্রমাণ। পুনরায় চালুর আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

জানতে চাইলে রুয়ার সাধারণ সম্পাদক ড. মো. নিজাম উদ্দিন বলেন, আগের প্রশাসনের কাছ থেকে ই-কার চালুর অনুমতি নেওয়া হয়েছিল। এটি আমরা বিশ্ববিদ্যালয়কে দান করতে চাই। উপাচার্য পরিবর্তনের পর তৎকালীন উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান বিষয়টির দায়িত্বে ছিলেন। তিনি বলেছিলেন, আগের উপাচার্য যেহেতু চলে গেছেন, তাই নতুন উপাচার্যের অনুমোদন নিয়ে বিষয়টি এগিয়ে নিতে হবে। কিন্তু নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় এখনো তার সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করা হয়নি।

তিনি আরও বলেন, আমরা ই-কারগুলো দেখেছি এবং কোম্পানির সঙ্গেও কথা বলেছি। যেহেতু এগুলো বিশ্ববিদ্যালয়কে দান করা হবে, তাই কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এ কারণেই বিষয়টি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত এটি বাস্তবায়নের চেষ্টা করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ই-কার চালুর বিষয়ে রুয়ার সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। আগে কী আলোচনা হয়েছে, সেটিও আমার জানা নেই।

বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি কীভাবে পরিচালিত হবে, তা না জেনে এখনই কিছু বলা সম্ভব নয়। আমরা নিজেদের গাড়িই ঠিকমতো পরিচালনা করতে পারি না। তাই এর ব্যয় ও সুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তারা কীভাবে এটি প্রশাসনের কাছে হস্তান্তর করবে এবং পরিচালনার সক্ষমতা কী হবে—এসব বিষয় বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই মাত্র ছয়জন সদস্যকে নিয়ে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। 
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
আইন ও বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১৪ জনকে ইন্টার্ন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ করার সুযোগ দেন মন্ত্রণালয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে সুযোগ পেল তিন শিক্ষার্থী। 
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে জবি ছাত্রদলের আহ্বান
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার গরুভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা। 
জবিতে শনিবারেও গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন। 
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
আরও পড়ুন
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন