বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির

ববি সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৬:০৩ পিএম


বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ও শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা এবং জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, নিজ বিভাগের দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. বছির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি এই দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আরও পড়ুন

এদিকে একই আদেশে বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়। মো. হুমায়ুন কবীর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গত ২৯ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

জানা গেছে, নির্ধারিত সময়ে বিদায়ী রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। এরপর নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির তার নতুন পদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission