‘রামায়ণ’ মুক্তির আগেই যে ঘোষণা দিলেন প্রযোজক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:০২ পিএম


‘রামায়ণ’ মুক্তির আগেই যে ঘোষণা দিলেন প্রযোজক
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার রণবীর কাপুরের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। বড় পর্দায় তাকে ‘রাম’ রূপে দেখার প্রতীক্ষার মাঝেই এবার সামনে এল রণবীরের আরেক ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে নতুন চমক। 

২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর দীর্ঘ বিরতি চলায় অনেকেই আশঙ্কা করেছিলেন যে, হয়তো আলোর মুখ দেখবে না এর সিক্যুয়েল। তবে সেই সংশয় উড়িয়ে দিয়ে প্রযোজক নমিত মালহোত্রা জানালেন, রণবীরের এই ফ্যান্টাসি মহাবিশ্বের কাজ বেশ জোরেসোরেই এগোচ্ছে। দ্বিতীয় কিস্তিতে মূলত ‘দেব’ এবং ‘অমৃতা’র অতীত ও তাদের মহাকাব্যিক লড়াইয়ের প্রেক্ষাপট তুলে ধরা হবে। খোদ রণবীর কাপুরও আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, চিত্রনাট্যের কাজ প্রায় চূড়ান্ত।

আরও পড়ুন

এদিকে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমাটি নিয়েও চলছে বিশাল তোড়জোড়। জানা গেছে, দুই পার্ট মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। ভারতীয় সিনেমার ইতিহাসে যা অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে যাচ্ছে। 

এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর ছাড়াও সীতা হিসেবে দেখা যাবে দক্ষিণী তারকা সাই পল্লবীকে। এছাড়া হনুমান চরিত্রে সানি দেওল, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং রাবণ চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ। সব মিলিয়ে রণবীর কাপুরের হাতে এখন বড় সব প্রজেক্ট। 

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission