ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক্তন বৌদির বিরুদ্ধে হংসিকার ২ কোটি টাকার মামলা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

ঘরের ঝামেলা এবার গড়াল আদালত পর্যন্ত। প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা দাবি করা হয়েছে।

জানা গেছে, মুম্বইয়ের দায়রা আদালতে এই মামলা করা হয়েছে। অভিনেত্রীর পক্ষ থেকে তার আইনজীবী আদনান শেখ আদালতের কাছে আবেদন জানিয়েছেন, ভবিষ্যতে যেন মুসকান হংসিকা বা তার পরিবারের বিরুদ্ধে কোনো মানহানিকর মন্তব্য না করেন। এ বিষয়ে আদালতের নির্দেশ দেওয়া হোক।

ঘটনার সূত্রপাত আরও আগে। মুসকান অভিযোগ করেছিলেন, তার প্রাক্তন স্বামী প্রশান্ত মোতওয়ানি এবং ননদ হংসিকার বিরুদ্ধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এমনকি নিজের দাম্পত্য জীবনে হংসিকার অযথা হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন তিনি।

আরও পড়ুন

তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন হংসিকা। তার দাবি, মুসকান তাদের কাছ থেকে প্রায় ২৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দিতেই নাকি মিথ্যা অভিযোগ তুলে তাদের বদনাম করার চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, মুসকান ও প্রশান্ত মোতওয়ানির বিয়ে হয়েছিল ২০২০ সালে। তবে ২০২২ সাল থেকেই তারা আলাদা থাকছেন। এখন এই পারিবারিক দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে আদালতের মামলার কারণে। খুব শিগগিরই আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সমালোচনার ঝড়
বলিউড বাদশাহ  শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চুপ থাকার ইশারা করতে দেখা গেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে। মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স-২০২৬’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে অনন্তকে আঙুল ঠোঁটের কাছে নিয়ে শাহরুখের উদ্দেশে ইশারা করতে দেখা যায়।
সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সমালোচনার ঝড়
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
আরও পড়ুন
মানহানি মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা