হঠাৎ হাসপাতালে নিকোল কিডম্যান, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৩:২৩ পিএম


হঠাৎ হাসপাতালে নিকোল কিডম্যান, ঘটনা কী
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। ছবি: সংগৃহীত

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’ এর শুটিং চলাকালীন সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের তথ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল শুটিংয়ের সময় হঠাৎই অসুস্থ বোধ করেন নিকোল। তবে পেশাদার দায়িত্ববোধ থেকে অসুস্থ অবস্থাতেই পুরো দিনের শুটিং শেষ করেন তিনি।

আরও পড়ুন

পরে পরিস্থিতি খারাপ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অভিনেত্রীর সহশিল্পী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথম দিনই নিকোল ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। বিশাল সেটে কয়েকশো অতিরিক্ত শিল্পী থাকার কারণে প্রযোজনার আর্থিক ক্ষতি এড়াতে তিনি বিশ্রাম না নিয়ে কাজ চালিয়ে যান।

হাসপাতালে তাকে শিরায় তরল চিকিৎসা (আইভি থেরাপি) দেওয়া হয়। বর্তমানে ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সিরিজটিতে নিকোল কিডম্যান ‘লেইস’ চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে নিক অফারম্যান অভিনয় করছেন ‘জিংক্স’ চরিত্রে। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission