ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:৩৭ এএম
সুখবর দিলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে, আসছে নতুন অতিথি । ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মা হতে যাচ্ছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে নিজের গর্ভধারণের খবর জানান ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরে অ্যান হ্যাথাওয়ে ক্যামেরার সামনে আসেন। প্রথমে দুই হাত দিয়ে পেট ঢেকে রাখলেও পরে হাত সরিয়ে নিজের বেড়ে ওঠা সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেন। এরপর তিনি নিজের পেটে হাত রেখে হাসেন এবং ভালোবাসার প্রকাশ করেন।

ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘বেবি, আমি তোমার।’

Capture

অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিয়ে করেন। এই দম্পতির আগে দুই ছেলে রয়েছে। বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর।

এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে কথা বলেছিলেন অ্যান। তিনি জানিয়েছিলেন, দুই সন্তানকে নিয়ে তার সময় খুব আনন্দে কাটছে। পরিবার ও কাজ—দুই দিকই উপভোগ করছেন তিনি।

অভিনেত্রী বলেন, সন্তান হওয়ার পর জীবনকে নতুনভাবে অনুভব করেছেন তিনি। মা হওয়ার পর নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়েছে বলেও জানিয়েছিলেন অ্যান।

হলিউডে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অ্যান হ্যাথাওয়ে এখন তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা