চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি: জাহিদ হাসান 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ০২:২৭ পিএম


চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি: জাহিদ হাসান 
জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করে সিনেমা, ওটিটি তিন মাধ্যমেই উজ্জ্বল মুখ অভিনেতা জাহিদ হাসান। নব্বই দশক থেকে অভিনয়ের যাত্রা শুরু, একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাট্য পরিচালক হিসেবেও রয়েছে তার খ্যাতি। সম্প্রতি ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে আবার আলোচনায় এসেছেন তিনি। 

রোববার  (৪ অক্টোবর) এ অভিনেতার জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে জন্মেছেন জাহিদ হাসান। মায়ের দেওয়া ডাক নাম পুলক হাসান, বাড়িতে তাকে এ নামেই ডাকে, বন্ধুরাও এ নামেই চেনে। কিন্তু অভিনয়ে এসেছেন তিনি তার দাদার দেওয়া নাম জাহিদ হাসান নিয়ে। এ নামে পরিচিতি থেকে মানুষের ভালোবাসা পেতে তাকে করতে হয়েছে অনেক পরিশ্রম। অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন জাহিদ হাসান নাম থেকেই। 

jhd-hsn-2

বিশেষ এই দিনটিতে মন ভালো নেই জাহিদ হাসানের। এই অভিনেতা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন

জাহিদ হাসান বলেন, এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি। এই যেমন গাজা যুদ্ধে আক্রান্ত। ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখে আমার কিছু ভালো লাগে না।

image-136911

এবারের জন্মদিনে প্রত্যাশা নিয়ে তিনি বলেন, আমি চাই দেশের সবাই মিলে ভালো থাকতে। যেন আমি ভালো থাকি, পরিবার নিয়ে ভালো থাকি। দেশটা ভালো থাকুক। সবাই ভালো থাকুক। একা একা আসলে কোনোভাবেই ভালো থাকা যায় না। একা রাস্তায় বের হলাম, কিন্তু রাস্তায় কেউ নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সবাই মিলে ভালো থাকলে ভালো লাগে। আল্লাহ যেন সামনের দিনগুলোতে সুস্বাস্থ্য দান করেন। সুবুদ্ধি দান করেন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। মানুষকে যেন সহযোগিতার সুযোগ করে দেন। এটাই আমার এখনকার প্রত্যাশা।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission