ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিপাশা হায়াতের মুগ্ধতায় ভাসছে নেটদুনিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার চারুকলায় হঠাৎই দেখা, আর তাতেই যেন নতুন করে আলোচনায় অভিনেত্রী বিপাশা হায়াত। কাঁচাপাকা চুল, একদম সহজ লুক। কিন্তু অভিনেত্রীর উপস্থিতিতে ছিল আলাদা এক শিল্পীসুলভ দীপ্তি।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে। নবীন শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুখোশে রং তুলছেন। দৃশ্যটা যেন ফিরে যাওয়া তার নিজের ছাত্রজীবনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিপাশা। ১৯৯৮ সালে এখান থেকেই এমএফএ সম্পন্ন করেন। সেই পুরনো ক্যাম্পাসে তাকে আবারও দেখা গেল একদম প্রাণবন্ত, সাবলীল আর আনন্দমুখর রূপে।

আরও পড়ুন

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সুযোগ পেলেই দেশে ফেরেন তিনি। তবে এতদিন ক্যামেরা এড়িয়ে চললেও এবারের ফিরে আসাটা যেন একেবারেই ভিন্ন। প্রায় সাত বছর পর আবারও ক্যামেরার সামনে এসে খোলামেলা কথা বলেছেন নিজের কাজ আর বিরতির কারণ নিয়ে।

সম্প্রতি জাতীয় এক গণমাধ্যমকে দেওয়া পডকাস্টে বিপাশা জানান, অভিনয় থেকে তিনি বিদায় নেননি, বরং নিজের মতো করে বেছে নিচ্ছেন কাজ। ঈদে মুক্তিপ্রাপ্ত বনলতা এক্সপ্রেসের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।

তার ভাষায়, তিনি চান এমন চরিত্রে কাজ করতে যেখানে থাকবে বাস্তবতা, কষ্ট আর সংগ্রামের গল্প। সাজগোজে ঝলমলে চরিত্র নয়। তিনি তুলে ধরতে চান জীবনের কঠিন দিকগুলো।

অভিনয় থেকে দূরে থাকলেও থেমে নেই তার শিল্পীসত্তা। নিয়মিত ছবি আঁকছেন, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রদর্শনীতে। গত বছর ঢাকার গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়েছে তার একক চিত্রপ্রদর্শনী প্রস্তরকাল। যা দর্শকদের দারুণ সাড়া ফেলেছিল।

সব মিলিয়ে, বিপাশা হায়াত এখন শুধু অভিনেত্রী নন। তিনি এক পূর্ণাঙ্গ শিল্পী, যিনি নিজের মতো করেই লিখে চলেছেন নতুন গল্প।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
বিপাশা–তৌকীরের ২৫ বছরের স্বপ্নময় সংসার