পোশাক নিয়ে ফের কুরুচিকর মন্তব্যের শিকার, মুখ খুললেন রুনা খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ০১:২৩ পিএম


পোশাক নিয়ে ফের কুরুচিকর মন্তব্যের শিকার, মুখ খুললেন রুনা খান
রুনা খান। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে।

গত কয়েক বছরে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান। এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনো রূপের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন, কখনো কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী। এবার ‘সূর্য দেবী’ রূপে ক্যামেরাবন্দি হয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন রুনা।

গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়ে ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র‍্যাম্প। এতে অংশ নেন রুনা। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এই কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুটও করেন রুনা খান; সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া রুনা খান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আরও উসকে দিয়েছেন।   

download

কটাক্ষ করে মাকসুদা বেগম লেখেন, হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস। তবু তো কারো হয় না একটু খানি হুস। দিন দিন মানুষের বয়স বারে না কমে বুঝি না। সবাইকে সবকিছু দেখাতে পারলে, এই মহিলা মনে হয় খুশি। এটা ভাবে না সবাইকে সব জিনিস মানায় না। চকচক করিলে যেমন সোনা হয় না। বুড়ি ছুড়ি হতে চায়। সবকিছু দেখিয়ে। হায়রে মানুষের রুচি।

চারদিকে যখন ছবি নিয়ে সমালোচনা চলছে তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন রুনা খান। তিনি বলেন, আমি নেতিবাচক মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না। আমি একজন অভিনেতা, মডেল। নানা ধরনের কাজ আমাকে করতে হয়। কখনো প্রশংসিত হবো, কখনো সমালোচিত হবো এসব নিয়ে ভাবতে চাই না। আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করে যেতে চাই।

তিনি আরও বলেন, অনেকেই ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে। এটাকে অনেকেই রুটি রুজির পথ হিসেবে নিয়েছে। আমাকে দিয়ে কারও যদি রুটি-রুজির ব্যবস্থা হয়, তো হোক না। এসব নিয়ে মাথা ঘামাতে চাই না।

এদিকে বহু বছর পর মুক্তি পেতে যাচ্ছে রুনা খান অভিনীত চলচ্চিত্র ‘ঊনাদিত্য’। সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘নিদ্রাসুর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও। সামনে জুলফিকার জাহেদীর একটি সিনেমাতেও দেখা যাবে তাকে। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission