জানা গেল জুবিনের মৃত্যুর আসল কারণ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪১ পিএম


জানা গেল জুবিনের মৃত্যুর আসল কারণ!
জুবিন গর্গ। ছবি: সংগৃহীত

স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তার। তবে তার মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না গুয়াহাটির এক আইনজীবীর। আইনজীবীর দাবি আয়োজকদের অবহেলায় মৃত্যু হয়েছে গায়কের। এবার মুখ খুললেন জুবিনপত্নি। জানালেন স্বামীর মৃত্যুর আসল কারণ!

ভারতীয় সংবাদমাধ্যমকে জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া বলেন, জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়ছিল। ওর সঙ্গে ড্রামার শেখর ছিল, সিদ্ধার্থ ছিল। একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে ফিরেও আসে। সবাই লাইফ জ্যাকেট পরেছিল। কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল। সেই সময়েই সিজার অ্যাটাক (মৃগী) হয় ওর।

বিজ্ঞাপন

renowned-singer-zubeen-garg-verbally-abused-in-guwahati

এরপর বলেন, এর আগেও একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিল জুবিন। তবে প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু এবার আর ফাঁকি দিতে পারল না! জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু’ঘণ্টা ভর্তিও ছিল ও।

বিজ্ঞাপন

জুবিনের সাথে গরিমায় বিয়ে ২০০০ সালে। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, লেখক ও প্রযোজক। স্বামীর জনপ্রিয়তার আলোয় কখনও পথ চলেননি। কিন্তু সঙ্গীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। কাছের মানুষদের স্বান্ত্বনাও স্বাভাবিক করতে পারছে না তাকে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission