ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার কারণ জানালেন অরিজিৎ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: সংগৃহীত

দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি প্রাণ, সেই অরিজিতের গান আর সিনেমায় শোনা যাবে না, এমন খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন শিল্পী নিজেই। অরিজিৎ জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছিল তার মধ্যে।

তিনি লেখেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সঙ্গীতের খোঁজে ডুব দিলাম।

নতুনদের জন্য পথ ছেড়ে দেওয়া শুধুমাত্র একঘেয়েমি নয়, অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মহৎ উদ্দেশ্যও। তিনি জানান, নতুনদের অনুপ্রেরণা হতেই এখন তিনি বেশি আগ্রহী।

গায়কের কথায়, আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।

২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ। বলিউডে তার যাত্রা শুরু হয় 'মার্ডার ২' ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির গান তাকে রাতারাতি মহাতারকায় পরিণত করে। এরপর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। তবে প্লে-ব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না; বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এই বিরতি নিচ্ছেন তিনি।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
আরও পড়ুন
ভক্তদের দুঃসংবাদ দিলেন অরিজিৎ সিং