কাজলের বিয়ে: উচ্ছ্বাসভরা ছবি দেখুন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ , ০৫:০০ পিএম


Kajal Agarwal
কাজল আগারওয়াল

বলিউড ও ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ে আজ। গৌতম কিচলুর সঙ্গে যে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। ইতোমধ্যে গায়েহলুদ এবং মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়েছে।

বিজ্ঞাপন

‘সিংহম’-এর নায়িকা কাজল জানিয়েছিলেন, জাঁকজমকের বদলে বিয়েতে থাকবেন শুধু কাছের মানুষজন। মুম্বাইয়ে তার নিজের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হাতেগোনা অতিথি উপস্থিত ছিলেন। উজ্জ্বল হলুদ রঙের চুড়িদার আর মানানসই ওড়নায় অনুষ্ঠানে দেখা গিয়েছে কাজলকে। 

বিজ্ঞাপন

গায়েহলুদের অনুষ্ঠানের মতো অতিরিক্ত জাঁকজমকহীন কাজলের পোশাক। পরনে গোলাপি ফুলের ছাপ দেওয়া হলদে চুড়িদারের সঙ্গে ছিল মানানসই মুক্তার গয়না। অনুষ্ঠানের আগে কাজলের হবু জীবনসঙ্গী গৌতম এসেছিলেন কালো রঙের জহরকোট পরে। তবে অনুষ্ঠান শুরু হতে একেবারে অন্য সাজে দেখা গেছে তাকে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গায়েহলুদের সাজগোজের মধ্যে কাজল বেশকিছু ছবি তোলেন। বন্ধুবান্ধবদের পাশাপাশি বড়দের সঙ্গে সময় কাটাতে দেখা যায় নায়িকাকে। তাদের আশীর্বাদও নিয়েছেন।

আয়োজন নিয়ে ব্যস্ত কাজলের মা সুমন আগারওয়াল

অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকতে পারেননি, তাদের কথা ভুলে যাননি কাজল। এক ফাঁকে ভিডিও কল করে তাদের খোঁজখবর নেন।

কাজল ও তার বোন নিশা 

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য কাজল লেখেন, ‘আমাদের আনন্দের ছটায় অতিমারি মৃদু আলো ফেললেও আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করতে পেরে উচ্ছ্বসিত।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission