ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাহুলের মৃত্যুর পর সরব টালিউড, মধ্যরাতে থানায় প্রিয়াঙ্কা–প্রসেনজিৎ  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এবার থানায় এফআইআর দায়ের করলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। মধ্যরাতে তালসারি থানায় গিয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে ছিলেন টালিউডের দুই জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে তালসারি থানায় পৌঁছান প্রিয়াঙ্কা সরকার। সেখানে গিয়ে স্বামী রাহুলের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তিনি আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করেন। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানান, 'রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা এফআইআর দায়ের করেছেন। বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যাবে।'

এ সময় টালিউডের বেশ কয়েকজন শিল্পীও প্রিয়াঙ্কার পাশে দাঁড়ান। সকাল থেকেই তাঁর পাশে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

এর আগে শনিবার (৪ এপ্রিল) সকালে কলকাতার রিজেন্ট পার্ক পুলিশ স্টেশনে টালিউডের শিল্পী সংগঠন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও একটি এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, তাদের একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন অবহেলা ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কাজ পরিচালনার কারণেই অভিনেতা রাহুলের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন

এই এফআইআরে প্রযোজনা সংস্থাটির কর্ণধার পরিচালক শৈবাল ব্যানার্জী ও লীনা গঙ্গোপাধ্যায়সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, শুটিং চলাকালে জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করানো হয়েছিল। এমনকি রাহুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ঘটনাটি ঘিরে বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারি বিচ এলাকায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, পানিতে ডুবে যাওয়ার কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে। তবে ঠিক কীভাবে তিনি পানিতে পড়লেন, কিংবা ঘটনাটি কীভাবে ঘটল—তা এখনও পরিষ্কার নয়।

এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে টালিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাহুলের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার ও সহকর্মীরা এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আসছেন। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও চান, এই ঘটনার প্রকৃত কারণ সামনে আসুক এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এখন তদন্তের মাধ্যমে সামনে আসবে, ঠিক কীভাবে শুটিং সেটে ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। আর কার অবহেলায় হারাতে হলো এক জনপ্রিয় অভিনেতার প্রাণ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
ঢালিউডের জনপ্রিয় আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজেকে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী খলঅভিনেতা। নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।  দীর্ঘদিনের ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিশা সওদাগর। নতুন সিনেমার কাজ, শুটিংসহ বিভিন্ন চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে।  দীর্ঘ পথচলার এই সময়ে নিজের ক্যারিয়ারে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এ খলঅভিনেতা। এবার ঠিক তেমনই এক নির্মাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর। এবার সামাজিক মাধ্যমে বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষ্যে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মিশা সওদাগর। সেই পোস্টে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে নিজের জীবনে তার অবদানের কথা তুলে ধরেছেন তিনি।  মিশা সওদাগরের এই আবেগঘন পোস্ট পরিচালক ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক কেবল একজন পরিচালক কিংবা অভিনেতার ছিল না। তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে পরিচালকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেই মনে করেন এ খলঅভিনেতা। তাই প্রিয় এ মানুষটির জন্মদিনে নিজের দীর্ঘদিনের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথাই প্রকাশ করেছেন মিশা সওদাগর। সামাজিক মাধ্যমে তার পোস্টে এ খলঅভিনেতা লিখেছেন— ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’ শুভ জন্মদিন জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’ তিনি বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে  আমি কৃতজ্ঞ।’ আরটিভি/এসআর
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটির ‘চুট্টামাল্লে’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে এবার সেই গানের দৃশ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুলেছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় অভিনেত্রী বলেন, প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মতি ছাড়া বিকৃত বা আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেকটি রূপ। জাহ্নবীর ভাষায়, প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা, সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া এসব যৌন নিপীড়নেরই আরেক রূপ। আমাদের ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই এরকম কোনো না কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর সবখানেই নারীরা এমন আচরণের শিকার হচ্ছেন। নারীর শরীর, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারী কোনো বিষয়ে সম্মতি দিলেও পরবর্তী সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রয়েছে। তার ‘না’কে যেকোনো পরিস্থিতিতে সম্মান করতে হবে। জাহ্নবী আরও বলেন, একজন নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত পরিসরে প্রবেশ বা আপত্তিকরভাবে ছবি ধারণের অনুমতি কেউ পেয়ে যান না। একজন নারী কী পরবেন, কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন এসব একান্তই তার ব্যক্তিগত অধিকার। সাম্প্রতিক এআই-নির্মিত ভিডিওর ঘটনাকে বৃহত্তর একটি সমস্যার অংশ হিসেবে উল্লেখ করেন জাহ্নবী। তার মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের প্রতি হুমকি ও হয়রানি বাড়লেও বাস্তব জীবনেও নারীদের নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়। পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, শুধু নারীদের বা মেয়েদের নিরাপদ থাকার পরামর্শ দিলেই হবে না; একই সঙ্গে যে মানসিকতা অন্যের সীমারেখা লঙ্ঘনকে বৈধ মনে করে, সেটিও বদলাতে হবে। এ সময় এআই-নির্মিত ওই আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীকে ধন্যবাদ জানান জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো তারকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বার্তার শেষদিকে নারীর প্রতি সম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন তুলে জাহ্নবী বলেন, একজন নারী শুধু একজন মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখেন। তার শরীর যখন তার নিজের, তখন তার ছবি, সীমারেখা ও সিদ্ধান্তও তার নিজের। আরটিভি/এসকে
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
আরও পড়ুন
চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!
গম দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি নুসরাত, সঙ্গে যশ
গ্ল্যামার থেকে সংসদে, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক
‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ