সাহসী দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এবার স্বস্তিকার 'চরিত্রহীন'র আকর্ষণ।টিজারের পর ট্রেলারে চমক দিলো দেবালয় ভট্টাচার্যের চরিত্রহীন ৩।
এই ওয়েব সিরিজটি আসছে 'হইচই'তে। এবার নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী ছাড়াও এই সিজনের অন্যতম আকর্ষণ স্বস্তিকা।
গল্পে দেখা যাবে, রাবেয়া কিরণময়ীকে চেনে না। সে সতীশকে জানে। তার দৃঢ় বিশ্বাস, এই যে সতীশ যখন তখন কিরণময়ীকে দেখে পুরোটাই তার মনের অসুখ। এদিকে সতীশ যাকে গভীর ভালোবাসা বলে ভুল করে। রাবেয়া জানে, এক দিন তার তপ্ত ভালোবাসার জোরে কিরণময়ীকে ভুলে যাবে সতীশ। কিন্তু কবে? আদৌ কী সেটা হবে? নাকি কিরণের স্মৃতির কাছে পরাজিত হবে ‘রাবেয়া’ ওরফে স্বস্তিকার প্রেম?
দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর প্রধান চরিত্রে স্বস্তিকা এবং সৌরভ দাস কাজ করেছেন। এখানে সৌরভই ‘সতীশ সেন’। ‘কিরণময়ী’র ভূমিকায় অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও আছেন মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী।
এম




