বাস চালিয়ে আলোচনায় নায়িকা তামান্না (ভিডিও)

আরটিভি নিউজ

শনিবার, ০২ জানুয়ারি ২০২১ , ০৬:৪৯ পিএম


বাস চালিয়ে আলোচনায় নায়িকা তামান্না (ভিডিও)
তামান্না ভাটিয়া

দক্ষিণী সিনেমা থেকে বলিউড, সব জায়গাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সাড়া জাগানো ‘বাহুবলি’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘অবন্তিকা’ চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শকরা। কেবল মাত্র দক্ষিণী সিনেমা নয়, এর বাইরে বলিউডে অক্ষয় কুমারের মতো বড় বড় তারকার সাথে হিট হিট ছবি উপহার দিয়েছেন তামান্না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে কাজের ফাঁকে ফাঁকে নিজের কাজ কর্মের বিভিন্ন অংশ তুলে ধরেন ইনস্টাগ্রামে। তারই অংশ হিসেবে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে ভক্ত-অনুরাগীরা তাদের মতামতে প্রশংসা জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় এই নায়িকা বাস চালাচ্ছেন। এর আগে তাকে গাড়ি চালাতে দেখা গেছে। কিন্তু এবার বাস! বাস চালানো তো মুখের কথা নয়। এর জন্য যে কঠোর অনুশীলনের প্রয়োজন হয়। কিন্তু তামান্না তো অনায়াসেই বাস চালাচ্ছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাতে অনেকে মন্তব্য করেন, তাহলে কি তামান্না এবার অভিনয় ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন? আবার কেউ কেউ মনে করেছেন পরবর্তী কোনো সিনেমায় হয়তো এমন চরিত্রে দেখা যাবে তাকে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কিছুই জানাননি জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission